বজবজ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে রবিবার রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।
শেখ সাইফুদ্দিন, দক্ষিণ ২৪ পরগনা – বজবজ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে রবিবার রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা কার্যালয়ের তালা ভেঙে সেটির দখল নেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায়ের তত্ত্বাবধানে থাকা ওই দলীয় কার্যালয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো কয়েকশো বস্ত্র এবং ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী মজুত করে রাখা ছিল।
রবিবার বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ সেখানে উপস্থিত হয়ে তালা ভেঙে কার্যালয়ের দখল নেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি

























