জেলা সভাপতির পদে পুনঃনিয়োগের পরই ইস্তফা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী

Picture of Atikul Sardar

Atikul Sardar

Edited By


জেলা সভাপতির পদে পুনঃনিয়োগের পরই ইস্তফা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী

রাজ্যে সরকারের পালা বদলের পর চলতি মাসের ১৩ জুন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পাওয়ার এক সপ্তাহের মধ্যেই জেলা....

Picture of Natun Din Desk

Natun Din Desk

Edited By


রাজ্যে সরকারের পালা বদলের পর চলতি মাসের ১৩ জুন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পাওয়ার এক সপ্তাহের মধ্যেই জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

জানা যায় , শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই এদিন শুক্রবার তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এদিন নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কে একটি চিঠি লেখেন যেখানে তিনি উল্লেখ করেন , সোশ্যাল মিডিয়া মারফত খবর পেলাম যে আমাকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদে পুনঃ মনোনীত করা হয়েছে।

বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমি পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পর থেকে পদত্যাগ করিতেছি।বর্তমানে এমন বিষয় সামনে আসতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।