গোয়ায় স্বর্ণজয়ী চকবল তারকাদের বাঘমুণ্ডিতে সংবর্ধনা

Picture of Atikul Sardar

Atikul Sardar

Edited By


গোয়ায় স্বর্ণজয়ী চকবল তারকাদের বাঘমুণ্ডিতে সংবর্ধনা

গোয়ায় অনুষ্ঠিত ১৬তম জাতীয় চকবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেছে পশ্চিমবঙ্গের পুরুষ চকবল দল। সোমনাথ রায়, পুরুলিয়া – এই....

Picture of Atikul Sardar

Atikul Sardar

Reporter

গোয়ায় অনুষ্ঠিত ১৬তম জাতীয় চকবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেছে পশ্চিমবঙ্গের পুরুষ চকবল দল।

সোমনাথ রায়, পুরুলিয়া – এই অসাধারণ সাফল্যে রাজ্যের ক্রীড়াঙ্গনে গর্বের মুহূর্ত তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, সাত সদস্যের এই স্বর্ণজয়ী দলের পাঁচজন খেলোয়াড়ই পুরুলিয়া জেলার বাঘমুণ্ডির বাসিন্দা।

এই কৃতিত্বকে সম্মান জানাতে রবিবার বাঘমুণ্ডির একটি বেসরকারি লজে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পুরুলিয়া জেলা চকবল অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী পুরুষ দলের পাশাপাশি রানার্স-আপ হওয়া মহিলা দলকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডির বিধায়ক রোহিদাস মাহাতো, পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর রায়, সাধারণ সম্পাদক হিমাংশু ঘোষ দস্তিদার, সাংগঠনিক সম্পাদক সুব্রত চক্রবর্তী, পুরুলিয়া জেলা চকবল অ্যাসোসিয়েশনের সভাপতি নিবারণ চন্দ্র মাহাতো, জেলা সম্পাদক নিকুঞ্জ মাঝি এবং রাজ্য কমিটির সদস্য হীরাধর কুইরি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন অতিথিরা খেলোয়াড়দের হাতে উত্তরীয়, শংসাপত্র ও উপহার তুলে দিয়ে তাঁদের সম্মানিত করেন। বক্তারা খেলোয়াড়দের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করার আহ্বান জানান।

জাতীয় স্তরে বাঘমুণ্ডির খেলোয়াড়দের এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমী মহল। তাঁদের এই অর্জন জেলার তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলেই মনে করছেন ক্রীড়া মহলের প্রতিনিধিরা।