তিন দিনের দিল্লি সফর শেষে বুধবার কলকাতায় ফিরলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সঙ্গে ফেরেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রাজনৈতিক মহলে জোর জল্পনা, সই জালিয়াতি মামলায় অপরাধ তদন্ত বিভাগের সম্ভাব্য পদক্ষেপ এড়াতেই রাজধানীতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।সূত্রের খবর, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কলকাতায় ফেরার কথা ছিল অভিষেকের।
এমনকি তিনি দিল্লি বিমানবন্দরেও পৌঁছেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে রাজধানীতেই থেকে যান। এরই মধ্যে সই জালিয়াতি মামলায় অপরাধ তদন্ত বিভাগের পাঠানো তিনটি তলবের একটিতেও হাজির হননি তিনি। মঙ্গলবার ছিল তৃতীয় তলবের শেষ সময়সীমা।
এই পরিস্থিতিতে অভিষেকের পক্ষ থেকে উচ্চ আদালতে আইনি সুরক্ষার আবেদন জানানো হয়েছে। যদিও জরুরি শুনানির আবেদন গ্রহণ করা হয়নি। বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত কলকাতায় ফিরতে চাইছেন না তৃণমূলের এই শীর্ষ নেতা। প্রসঙ্গত, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত।
নির্বাচনের পর তৃণমূলের বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছিল। পরে বিধানসভায় জমা দেওয়া সমর্থনপত্রে একাধিক বিধায়কের স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ ওঠে। বিধানসভার সচিবের নজরে বিষয়টি আসার পর অভিযোগ দায়ের হয় এবং তদন্তভার দেওয়া হয় অপরাধ তদন্ত বিভাগকে। তদন্তকারীরা ইতিমধ্যেই একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছেন।
কয়েকজন বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্তের নজর যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। সেই সূত্রেই তাঁকে তলব করা হয়। তবে এখনও পর্যন্ত তিনি তদন্তকারীদের সামনে হাজির হননি।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে এলেও অভিষেকের রাজধানীতে থেকে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার আদালতের শুনানির পর তিনি কলকাতায় ফিরবেন কি না, নাকি নতুন কোনও আইনি পদক্ষেপ করবেন, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।
নতুন দিন পত্রিকা | Official Platforms
📰 Official Website
Natun Din Patrika Official Website
📖 E-Paper
Natun Din Patrika E-Paper
📘 Facebook
Natun Din Patrika Facebook Page
📸 Instagram
Natun Din Patrika Instagram
▶️ YouTube
Natun Din Patrika YouTube Channel
বিশ্বস্ত সংবাদ • নিরপেক্ষ বিশ্লেষণ • দ্রুত আপডেট
রাজ্য, দেশ, আন্তর্জাতিক, রাজনীতি, খেলাধুলা, বিনোদন ও বিশেষ প্রতিবেদন— সর্বশেষ খবর জানতে নতুন দিনের সঙ্গে যুক্ত থাকুন।

























