ফালাকাটায় উদ্ধার ময়ূরের ছানা, প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত

Picture of Atikul Sardar

Atikul Sardar

Edited By


ফালাকাটায় উদ্ধার ময়ূরের ছানা, প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত

রবিবার ফালাকাটা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপু সরকারের বাড়ি থেকে একটি অজানা পাখির উপস্থিতির খবর পায় ফালাকাটা বন ফাউন্ডেশন।....

Picture of Natun Din Desk

Natun Din Desk

Edited By


রবিবার ফালাকাটা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপু সরকারের বাড়ি থেকে একটি অজানা পাখির উপস্থিতির খবর পায় ফালাকাটা বন ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক,ফালাকাটা – খবর পেয়ে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে পর্যবেক্ষণ করে নিশ্চিত হন যে সেটি একটি ময়ূরের ছানা।

ফালাকাটা বন ফাউন্ডেশনের সদস্য দীপঙ্কর দে, জ্যোতি সাহা, রাহুল দেব ও জিৎ সূত্রধরের তত্ত্বাবধানে ছানাটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরবর্তীতে বনাঞ্চল সংলগ্ন একটি চা-বাগানে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সেটিকে অবমুক্ত করা হয়,যাতে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে।

এপ্রসঙ্গে ফালাকাটা বন ফাউন্ডেশনের সদস্য রাহুল সাহা জানান, বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ১৯৭২ অনুযায়ী কোনও বন্যপ্রাণীকে হত্যা, আঘাত করা বা ক্ষতিসাধন করা দণ্ডনীয় অপরাধ। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, কোনও বন্যপ্রাণী বিপদে পড়লে বা লোকালয়ে চলে এলে তাকে ক্ষতি না করে বনদপ্তর বা সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন বন ফাউন্ডেশনের সদস্যরা।