“আজকের মুখ্যমন্ত্রী” চিত্রনাট্যের শুভ মহরৎ, জুনে শুরু হচ্ছে কাজ

নতুন দিন: দক্ষিণ ২৪ পরগনায় অনুষ্ঠিত হল নতুন রাজনৈতিক-প্রেক্ষাপটভিত্তিক “আজকের মুখ্যমন্ত্রী” চিত্রনাট্যের শুভ মহরৎ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজনার সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী এবং আমন্ত্রিত অতিথিরা। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হতে চলা এই নতুন প্রযোজনাকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মেদিনীপুরের পরিচালক শিব প্রসাদ রায়। […]